Sale!

অর্গানিক কম্বো প্যাকেজ

Original price was: ৳ 1,700.00.Current price is: ৳ 1,200.00.

+ Free Shipping

🎁১৭০০ টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র ১৪৫০ টাকায়। হোম ডেলিভারি ফ্রী…!!!  

 

🎁কি থাকছে এই কম্বো প্যাকেজে…?

🪁জিও ব্যাগ- ২ পিস

🪁গ্রীনশেড নেট ৫ ফিট/ ১০ ফিট

🪁নিম পাউডার-১ কেজি

🪁ভার্মিকম্পোস্ট-১ কেজি

🪁শিং কুচি-১ কেজি 

🪁হাড়ের গুঁড়া -১ কেজি

🪁কোকো ব্লক-১ কেজি

🪁গার্ডেনিং টুলস-৩ পিস

🪁ওয়াটার স্প্রেয়ার-১ পিস

🪁১০ প্রকার সবজির বীজ 

বিঃদ্রঃ প্যাকেজের মূল্য ডেলিভারি চার্জ ব্যতীত দেওয়া হয়েছে। 
 

***সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে। ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ মাত্র ২০০ টাকা এবং ঢাকার বাহিরে মাত্র ২৫০ টাকা।

 অর্ডার করতে নিচের “Order Now”  বাটনে ক্লিক করুন।
Category:

🪴বাগান প্রেমীদের জন্য অর্গানিক কম্বো প্যাকেজ…!!!

 

চলুন এগুলোর কাজ সম্পর্কে একটু জেনে নেই… 

 

🪁জিও ব্যাগঃ 

জিও ব্যাগে ছোট বড় সব ধরনের গাছ লাগানো যায়। জিও ব্যাগ হল টিন ও প্লাস্টিক টপের বিকল্প, যা পানিতে সহজে নষ্ট হয় না এবং এটি পরিবেশ বান্ধব হওয়ায় বাড়ির ছাদে ব্যবহার উপযোগী। এটা সিনথেটিক কাপড় দিয়ে তৈরী করা।যে কাপড় গুলো দিয়ে নদী ভাঙ্গন রোধ করা এবং মেরিন ড্রাইভে ব্যবহার করা হয়। জিও ব্যাগ বিশেষত্ব হচ্ছে এটা পরিবেশ বান্ধব এবং খুবই সাশ্রয়ী।ফ্লোরে রাখলে ফ্লোরে দাগ পড়বে না।পটের এক্সট্রা পানিটা রিসাইকেল করে বার করে দিবে।এই ব্যাগ কোন ভাবেই পঁচনশীল না।আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ফ্লেক্সিবিলিটি অনেক এবং মাটিটাকে ভালো রাখবে।গাছের গুনগতমান উন্নয়নের মাধ্যমে বৃহৎ বৃক্ষায়নে সাহায্য করে। সব ঋতুতে তাপমাত্রার ভারসাম্যতা রক্ষা করে ফলে গ্রীষ্মকালে গাছকে শীতল রাখে এবং শীতকালে উষ্ণ রাখে। আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার ফলে গাছকে পানি জমাট সমস্যা হতে রক্ষা করে। তাপমাত্রার চরম উঠা-নামার ফলে কখনো ক্র্যাক করেনা বা নষ্ট হয়না।

🪁গ্রীনশেড নেটঃ

অতিরিক্ত রোদ্রের কারনে গাছ ঝলসে যাওয়া থেকে রক্ষা করে থাকে। এই গ্রীণনেট ৫০% পর্যন্ত সূর্যের তাপমাত্রাকে নিয়ন্ত্রন করে যাকিনা সরাসরি ছাদের/চালের উপরে ব্যবহার করা যায়। শীতকালীন সবজি গরমে উৎপাদনের ক্ষেত্রে এটি গুরুত্তপূর্ণ ভুমিকা রাখে। আপনার বাগানে বাহিরের ময়লা ও পোকামাকড়ের আক্রমন রোধ করে। এটি সঠিক ব্যাবহারের মাধ্যমে বাগানের উৎপাদন বহুগুন বেড়ে যায় এবং খরচ অনেকটা কমিয়ে আনা যায়। গ্রীননেট একদিকে অতিরিক্ত তাপমাত্রায় মাটির আর্দ্রতা সংরক্ষণে করে অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিপাতে গাছের গোড়ায় পানি জমা রোধ করে। অনেক ঔষধি গাছ, ফুলের গাছ, শাকসবজি, মসলা এমনকি ফলমূলও  এর ভেতরে চাষ করা যায়। ইনস্টলেশন খুবই সহজ, খুবই সাশ্রয়ী এবং টেকসই। যেহেতু শেড নেটগুলি উচ্চ-ঘনত্বের পলিথিন দিয়ে তৈরি তাই এটি ফসলকে অতিরিক্ত UV বিকিরণ থেকে রক্ষা করে।
🪁নিম খৈল পাউডারঃ

নিমের খৈল মাটির উর্বরতা শক্তি বাড়ায়,  ক্ষতিকর পোকা দমন করে এবং ছত্রাকনাশক হিসাবে এক যুগান্তকারী ভূমিকা পালন করে থাকে।গাছের শিকড় বৃদ্ধি করার জন্য মাটির জমিন, পানির ধারণক্ষমতা এবং মাটির বায়ু চলাচল স্বাভাবিক রাখে। নিম খৈল সবজি, ফুল ও ফলের রুটনট ও নিমাটোড দমনে খুবই কার্যকারিত ফলে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। সরাসরি গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে ব্যাবহার করা যায়।নিমের খৈল পরাগবাহী, মৌমাছি, পাখি, গবাদি পশু এবং মানুষের জন্য নিরাপদ।

🪁ভার্মিকম্পোস্টঃ

কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয় । ১ মাসের বাসী গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি ১ মাসের বাসী গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়। কেঁচো সার ব্যবহার করলে ফসলের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি পায় এবং চাষের খরচ কম হয়। উৎপাদিত ফসলের বর্ণ,স্বাদ, গন্ধ হয় আকর্ষণীয়। ভার্মি কম্পোষ্ট´ বা কেঁচো সারে মাটির পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং বায়ু চলাচল বৃদ্ধি পায়। ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। আর মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় বিধায় কেঁচো সার ব্যবহারে সেচের পানি কম লাগে। ক্ষারীয় লবণাক্ত মাটিতেও চাষাবাদ সম্ভব। রোগ ও পোকামাকড়ের উপদ্রব কম হয়। জমিতে আগাছার ঝামেলা কম হয়। ফসলের বীজের অংকুরোদগম ক্ষমতা বাড়ে। অধিক কুশি, ছড়া ও দানা গঠন হয়। মাটির বুনট উন্নত হয়। রাসায়নিক সারের চাইতে খরচ অনেক কম হয় এবং পরিবেশ দূষণমুক্ত থাকে।

🪁শিং কুচিঃ 

শিং কুচি উৎকৃষ্ট জৈব সার উপদান; অন্য যে কোনও সারের চেয়ে দ্রুত কাজ করে এটি। গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের জন্য মাটিতে অনুঘটক হিসাবে কাজ করে থাকে। শিংএর কুচি গাছের জন্য নাইট্রোজেন সরবরাহ করে যা পাতার প্রোটিন তৈরীতে সহায়তা করে। সবুজ পাতা উৎপাদনকারী গাছ, শাক সবজি ইত্যাদি উপকৃত হয়।

🪁হাড়ের গুঁড়াঃ

হাড়ের গুড়া ব্যবহারের ফলে গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় এবং সালোকসংশ্লেষণে সহায়তা করে। হাড়ের গুড়া মাটি এবং উদ্ভিদের ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকে। স্বাস্থ্যকর কোষ গঠনের জন্য ক্যালসিয়াম অতিপ্রয়োজনীয় এবং উদ্ভিদের অন্যান্য উপাদানগুলো বজায় রাখতে ভুমিকা রাখে।

🪁কোকো ব্লকঃ

এটি মাটির বিকল্প হিসাবে বাবহারিত হয়। কোকোপিটে দ্রুত পানি ও বাতাস চলাচল করতে পারে, ফলে গাছের শিকড় দ্রুত বৃদ্ধিপায়। কোকোপিট ব্যবহারে গাছের শিকড় দ্রুত বাড়ে ও গাছ তাড়াতাড়ি বড় হয়, গাছ সুস্থ্য ও সবল থাকে। ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক আক্রমণ অনেকাংশ কম হয় কোকোপিট ব্যবহারে । কোকোপিটে রাসায়ানিক সার না মেশালেও চলে।

🪁গার্ডেনিং টুলস-৩ পিসঃ

একটি ট্রোয়েল আদর্শভাবে কাটিং রোপণ এবং চারা রোপণের জন্য গর্ত তৈরি করতে ব্যবহৃত হয়। এটি অবাঞ্ছিত আগাছা দূর করতেও ব্যবহার করা যেতে পারে। কোদালের মূল উদ্দেশ্য হল খনন করা এবং এটি ঝোপ এবং গাছ লাগানোর জন্য ব্যবহৃত হয়। এর তীক্ষ্ণ এবং সমতল প্রান্ত এটিকে বাগানের চারপাশে প্রান্ত বা শিকড় কাটার জন্য আদর্শ করে তোলে। একটি কোদাল বড় ঝোপঝাড় এবং পাতার স্তূপ অপসারণ এবং কম্পোস্ট আলাদা ও মেশানোর জন্যও কার্যকর। হালকা চাষের জন্য বাগানের কোদাল সবচেয়ে ভালো।আপনার বাগান থেকে অবাঞ্ছিত গাছপালা অপসারণের জন্য একটি আগাছা বা আগাছা টানার একটি নিখুঁত হাতিয়ার। শয্যা এবং পাত্রে এবং ফাটল থেকে অবাঞ্ছিত গাছপালা বের করতে একটি আগাছা ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে টেপরুট বা তন্তুযুক্ত রুট সিস্টেম। আগাছা pullers বিভিন্ন শৈলী আসা. কিছু আগাছা টানার জন্য একটি লিভারেজ বার দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে আগাছাগুলিকে একটি কোণে বের করা যায়। 

আর এই সমস্থ কিছু পাচ্ছেন আমাদের এই কম্বো প্যাকেজে।

 

আমাদের  এই প্যাকেজ সম্পর্কে  বিস্তারিত লিংকে ক্লিক করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল…
https://www.facebook.com/greencraftagro/videos/1174690920444280

 

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart